IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> লিড নিউজ >> রাণীনগর-আত্রাই উপ-নির্বাচনে আ.লীগের দেড় ডজন মনোনয়ন প্রত্যাশী

রাণীনগর-আত্রাই উপ-নির্বাচনে আ.লীগের দেড় ডজন মনোনয়ন প্রত্যাশী

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ৫১ নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের উপ-নির্বাচনে সরকারী দলের দেড় ডজন মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে ভোটারদের মুখে মুখে। ইতিমধ্যেই তারা মাঠ পর্যায়ে প্রচারণা জমে তুলেছেন। গত ১৭ আগষ্ট থেকে তাদের অনেকেই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া বিএনপি ও জাতীয় পার্টি থেকেও মনোনয়ন প্রত্যাশীরা মাঠে রয়েছেন। কিন্তু এলাকায় সরকারী দলের প্রার্থী কে হচ্ছেন তা নিয়েই সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। গত ২৭ জুলাই এ আসনের আওয়ামী লীগের নির্বাচিত এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়। এরপর থেকেই সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমে দৌড়ঝাঁপ শুরু করেন। পোস্টার ব্যানার লাগিয়ে ও বিভিন্ন কর্মীসভার আয়োজনের মাধ্যমে নেতা-কর্মীদের সাথে কুশল ও মত বিনিময় করছেন।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগ থেকে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, প্রয়াত এমপি ইসরাফিল আলমের সহধর্মীনি সুলতানা পারভিন বিউটি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো: নওশের আলী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান নূরুল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পীযূষ কুমার সরকার, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ মো: রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খাঁন পিটু, সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, সাবেক ভিপি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন সদস্য ড. মো: জাহেদুল হক জাহিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব:) ড: মো: ইউুনুস আলী প্রামানিক, মেজর (অব:) এসএম আবদুল জলিল, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী দুলাল প্রমুখ।

বিএনপি এই উপ-নির্বাচনে অংশ নেবে কিনা তা জানা না গেলেও মনোনয়ন প্রত্যাশী হিসাবে মাঠে রয়েছেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এছাহক আলী। এছাড়া জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী গোলাম কবির ও আত্রাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: মোফাজ্জল হোসেন। উল্লেখ্য, এ আসনটি চারবার বিএনপির অধীনে থাকলেও ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগের দখলে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31