ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার মাটিহাঁস সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে শ্রমিক নেতা মকবুল হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সাদিকুল রহমান সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মোজাম্মেল হক, শাহজাহান প্রাং, বগুড়া শহর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মীর আলম পলাশ, সদস্য ইসরাফিল শেখ বিজয় ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শাহীনুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব রাশেদুল ইসলাম লিটন।
সভা শেষে মকবুল হোসেনকে আহ্বায়ক, আখেরুল ইসলাম ও ফিরোজ আহমেদকে যুগ্ম আহ্বায়ক এবং শহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট ভাটরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।


