IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে গেজেট প্রকাশ

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে গেজেট প্রকাশ

ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় দীর্ঘ ২১ বছর পর সম্প্রতি ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৯ এপ্রিল মঙ্গলবার প্রকাশিত স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধি ২০১০ এর ৪৩ ধারায় মেয়র ও কাউন্সিলরগণের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মামলাজনিত কারণে বিজ্ঞ আদালত পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত করেছিল। নবনির্বাচিত নারী কাউন্সিলর জেসমিন সুলতানার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত আদেশ বাতিল করে ফলাফল প্রকাশ করার পক্ষে রায় দিয়েছেন বিজ্ঞ আদালত।

সম্প্রতি ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে নৌকা প্রতীকে মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শ্যামলী খাতুন, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের জেসমিন সুলতানা, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের নাজমুন নাহার, সাধারণ আসনের ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের আরিফুর রহমান, ৩নং ওয়ার্ডের সাজ্জাতুন জামান রনি, ৪নং ওয়ার্ডে আব্দুল আলিম গাজী, ৫নং ওয়ার্ডে একরামুল হক খোকন, ৬নং ওয়ার্ডে নুরুজ্জামান (বাবু), ৭নং ওয়ার্ডে আমিরুল ইসলাম রাজা, ৮নং ওয়ার্ডে তারিকুজ্জামান ও ৯নং ওয়ার্ডে ইউনুছ আলী নির্বাচিত হন।

মামলার জটিলতার কারণে ফলাফল প্রকাশ না হলেও বর্তমানে গেজেট প্রকাশ হয়েছে। এখন যেকোনো দিন নির্বাচিত প্রতিনিধিগণদের শপথ গ্রহণ হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31