ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে চলতি মাসের গত ১৮ এপ্রিল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অথচ আবারও উপজেলা ও পৌর বিএনপি’র নামে আগামী ২৮ এপ্রিল একই দুই সংগঠনের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করে চিঠি বিলি করা হয়। সেখানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবার রহমান চৌধুরী চপলসহ উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে বিশেষ অতিথি হিসেবে দেখানো হয়েছে, কিন্তু তারা সেটি জানেন না।
বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতুহলের সৃষ্টির পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে ২৭ এপ্রিল দুপুর ১২ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে ২৮ এপ্রিলের ইফতারের বিরোধিতা করে এবং বিএনপির সাবেক সংসদ সদস্যকে ইংগিত করে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। উপজেলা এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খান, পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপিরসহ সভানেত্রী বেলী আকতার, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু মুছা সাজু, ধামইরহাট পৌর ছাত্রদলের সভাপতি সাইদ বিন জাবেদ, ধামইরহাট উপজেলা শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
সম্মেলনে ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির দুই আহবায়ক ২৮ তারিখের বিভ্রান্তিকর ইফতার মাহফিল বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেন।


