IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> রাজনীতি >> প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ : খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার দ্বারাই সম্ভব বাংলাদেশের উন্নয়ন। দ্বিতীয় কোন ব্যক্তি বা কোন দলের নেতার কাছে এ দেশ নিরাপদ নয়।

শুক্রবার (২০ মে) দুপুরে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন খাদ্য মন্ত্রী।

খাদ্যমন্ত্রী আরও বলেন, জনপ্রিয় খেলা ফুটবল বিলুপ্ত হওয়ার পথে বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চালু করেন। এখন ফুটবল আবার গ্রাম গঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের নতুন প্রজন্মরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে নিজেদের শরীরটাকে যেমন গঠন করবে। তেমন মাদক থেকেও দ‚রে থাকবে। নিজেকে তারা একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যারা ক্ষমতায় এসে সারের জন্য বিদ্যুৎতের জন্য মানুষকে গুলি করে মেরেছে তারা নাকি অন্দোলন করবে। এখন কি আশ্বাস দিবে তারা দেশের মানুষকে।

বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমদানী করা জিনিসের দাম সারাবিশ্বে যদি বাড়ে তাহলে আমাদেরও বাড়বে। এখানে আমাদের কিছু করার নাই। আমাদের সাশ্রয়ী হতে হবে, আমাদের মিতব্যয়ী হতে হবে, স্বাবলম্বী হতে হবে। তাহলেই সুখি সমিদ্ধশালী উন্নয়নশীল বাংলাদেশ গড়ে উঠবে।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, থানার ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধরণ সম্পাদক মাসুদ রেজা সারোওয়ার।

আরও উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শেষে খেলায় বিজয়ী দল পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ এবং রানার্সআপ দল শিরন্টী ইউনিয়ন ফুটবল একাদশের অধিনায়ক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের হাতে খাদ্যমন্ত্রী পুরস্কার তুলে দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031