IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> রাজনীতি >> লিড নিউজ >> দেশের অর্জিত অর্থে পদ্মা সেতু নির্মাণ করায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : ড. হাছান

দেশের অর্জিত অর্থে পদ্মা সেতু নির্মাণ করায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : ড. হাছান

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজ দেশের অর্থে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করায় বিএনপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এ কারণে মির্জা ফখরুল সকালে এক কথা আর বিকালে আরেক কথা বলছেন।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ কাজে বাধা দিতে নানান ষড়যন্ত্র করেছে বিএনপি। বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের অর্থলগ্নীকারী গোষ্ঠীকে অর্থ বরাদ্দ না দিতে নানাভাবে চেষ্টা করেছে তারা। এরপরও বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে।

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘২১০০ সালকে লক্ষ্য রেখে বর্তমান সরকার একটি ডেল্টা প্ল্যান হাতে নিয়েছে এবং এই ডেল্টা প্ল্যানের কাজও শুরু হয়েছে। এ ডেল্টা প্ল্যানের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পও আছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি শুরু করে দিয়েছে। বিএনপি আবারও অগ্নি সংযোগ ও জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করে দিয়েছে। বিএনপির নৈরাজ্য দমন করতে সরকার যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত আছে।’ ২০০৯ সালের মাঝামাঝি থেকে বিএনপি নেতারা আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে চলেছেন। কিন্তু, তাতে কোনো লাভ হচ্ছে না। আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজাতে গিয়ে এখন বিএনপির বিদায় ঘণ্টা চূড়ান্ত পর্যায়ে বেজে উঠেছে।

পরিশেষে তিনি বিএনপির নৈরাজ্য ঠেকাতে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকার আহবান জানান।

এসময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান, জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর, পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা, সাবেক পৌর মেয়র রিয়াজুর ইসলাম রিন্টুসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31