IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রাজশাহী মহানগর আ.লীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রাজশাহী মহানগর আ.লীগের বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক : সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার প্রতিবাদে শনিবার (২৮ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়।

বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে সকল নেতাকর্মীবৃন্দ সমাবেশে যোগদান করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জননেতা ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।

সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিএনপি অশান্ত করার পাঁয়তারা করছে। তারা যুদ্ধাপরাধী জামায়াতকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এহেন ষড়যন্ত্রের সমুচিত জবাব রাজপথে মোকাবিলা করবে আওয়ামী লীগ।

ডাবলু সরকার বলেন, আর মাত্র ২৮ দিন। আগামী ২৫ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়ন ও সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করবেন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে। এই উদ্বোধনের মধ্যে দিয়েই দক্ষিণবঙ্গ তথা বাংলাদেশের মানুষের এক স্বপ্নের মাইলফলক স্পর্শ করবে, আর ঠিক সেই সময় বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনাকে নসাৎ করতে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করতে চাই। কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও সম্ভাবনাকে মেনে নিতে পারে না। তারা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে না, জনগণের ভাগ্যোন্নয়নে তারা রাজনীতি করে না। তারা ষড়যন্ত্র ও চক্রান্তে বিশ্বাসী, অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়ন, সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও রাজনীতির পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হলে রাজপথে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

সভায় বক্তারা বলেন, রাজনীতির নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। রাজপথে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দই যথেষ্ট।

সভায় বক্তারা রাজশাহীর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা আপনাদের কি এমন চিত্র ধারণ করেছিলো যে আপনারা তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করলেন। সাংবাদিকদের উপর যারা নির্যাতন করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি।

আরও উপস্থিত ছিলেন, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, তোজাম্মেল হক বাবলু, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, ইউনুস আলী, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন।

এছাড়াও মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, নগর তাঁতী লীগের সদস্য সচিব মোকসেদ-উল-আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31