IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> রাজনীতি >> বঙ্গবন্ধু ইসলাম প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন : পলক

বঙ্গবন্ধু ইসলাম প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন : পলক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম ধর্ম প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তাবলীগ জামায়াতের ইসলাম প্রচারের জন্য কাকরাইল মসজিদের জায়গা দিয়েছেন। তাবলীগ জামায়াতের সমাবেশের জন্য টঙ্গী ময়দান দান করেছেন। শেখ হাসিনা কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। গরীব-দুঃখী, মেহনতি মানুষের জন্য কাজ করছেন। অনেকে বলেন, বিদেশি অর্থায়নে মসজিদ নির্মাণ করছেন সরকার, এটা অপপ্রচার ছাড়া কিছুই না। সরকার নিজস্ব অর্থায়নে সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছেন।

নাটোরের সিংড়ায় হাজী কল্যাণ পরিষদের আয়োজনে ২০২২ সালে হজ্বে গমন ইচ্ছুক হাজী সাহেবদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার পক্ষ থেকে ৫৭ কোটি টাকা বয়ে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মাণ করছি, উপজেলা মডেল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে বিগত ১৩ বছরে প্রধানমন্ত্রীর কাছে থেকে অনুদান এনে দিয়েছি, সিংড়া হামিদিয়া মাদ্রাসায় সহযোগিতা করেছি। অসমাপ্ত কাজ শেষ করা ও দেশের মানুষকে নিরাপদ জীবন যেন উপহার দিতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

শনিবার (৪ জুন) দুপুর ১২টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগ নেতা মাওলানা রুহুল আমিন, এ্যাড. সাইদুর রহমান সৈকত, উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মজিবুর রহমান মন্টু, আরাফাতি হাজী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা এড. হারুন অর রশিদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মহসিন আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসার প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলী আকবর।

প্রতিমন্ত্রী পলক হজ্ব গমন ব্যক্তিদের নিজস্ব অর্থায়নে উপহার দেন। সিংড়া উপজেলা হতে এ বছর ১৫৬ জন হজ্বব্রত পালনে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31