IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> রাজনীতি >> ১৫ জুন নন্দীগ্রাম ইউপি নির্বাচনে প্রথম ইভিএমে ভোট

১৫ জুন নন্দীগ্রাম ইউপি নির্বাচনে প্রথম ইভিএমে ভোট

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : আগামী ১৫ জুন শেষ ধাপে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হওয়ায় উদ্বিগ্নে রয়েছেন সাধারণ ভোটার ও প্রার্থীরা।

বুড়ইল ইউনিয়নের ভোটার ও প্রার্থীরা জানান, নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারদের মাঝে পরিচিত করার জন্য কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। এজন্য ইভিএমে ভোট দেওয়া নিয়ে অজানা আশঙ্কায় ভুগছেন বলে জানিয়েছেন ওই ইউনিয়নের ভোটার ও প্রার্থীরা।

বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক বলেন, নন্দীগ্রামে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইভিএম পদ্ধতি সম্পর্কে আমাদের তেমন কিছুই জানা নাই। আমি আইন শৃঙ্খলা সভার আলোচনায় বলেছিলাম ৩টি ওয়ার্ড মিলে একটি করে সুনির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে ভোটারদের সংশয় দূর করার প্রয়োজন। নির্বাচন অফিস থেকে এখনও এমন কোন উদ্যোগ নেওয়া হয়নি।

বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের ভোটার আব্দুল মজিদ বলেন, আমরাতো ইভিএমে কখনও ভোট দেইনি। আবার ওই ইভিএম যন্ত্র কেমন তাও কোন দিন দেখিনি। ভোটের দিন দেখা যাবে ভোট দিতে পারি কিনা। ভোটারদের এ যন্ত্র সম্পর্কে বুঝালে ভাল হতো।

নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল সালাম বলেন, বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন পদ্ধতিতে ভোট জালিয়াতি করার সুযোগ নেই। সাধারণ ভোটারদের মাঝে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচিত করার জন্য আগামী ১৩ জুন ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31