IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিম
Home >> রাজনীতি >> পাঁচবিবি পৌর নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬ জন

পাঁচবিবি পৌর নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬ জন

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : সীমানা জটিলতা মামলার কারণে আটকে থাকা বহুল প্রতিক্ষিত ও জল্পনাকল্পনা শেষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় আগামী ২৭শে জুলাই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই পৌরসভাটির ভোটের তারিখ ঘোষিত হওয়াই ক্ষমতাশীল দলের দেড় ডর্জন মেয়র পদে প্রার্থী নির্বাচনের জন্য পোস্টার বিল বোর্ডে দলীয় প্রধানের ছবির সাথে নিজের ছবি লাগিয়ে ভোটারদের নজরে আসার চেষ্টা করেছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন, বাছাই ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহার আগামী ৭ জুলাই এবং ২৭ জুলাই ভোট গ্রহণ করা হবে।

এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসায় পৌর এলাকার মহল্লা গুলোর মোড়ে মোড়ে, চায়ের আড্ডায় এবং সরকারি-বেসরকারি দপ্তরসহ যেখানেই জনসমাগম সেখানেই এখন একটাই আলোচনা কে পাচ্ছেন নৌকার মনোনয়ন। তবে সেটি জানতে অপেক্ষা করতে হবে কেন্দ্রের ঘোষণা না আশা পর্যন্ত। প্রার্থীদের অনেকেই দলের মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে জোড় লবিং চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, পৌর নির্বাচনে নৌকার মেয়র পদে প্রার্থী মনোনয়নের লক্ষে গত ১৩ ই জুন সোমবার পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় মনোনয়নের জন্য ১৬ জন প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড.সামছুল আলম দুদু-এমপির সহধর্মিণী ও পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সদস্য মেহের নিগার শিউলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান পৌর প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক আবু বক্কর ছিদ্দিক মন্ডল, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও শহীদ আলাউদ্দিনের পুত্র আনিছুর রহমান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাছুদা বেগম ঝর্ণা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিন্নুর, পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি মানিক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার শিল্পী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারাহ দিবা চৌধুরী তিথি, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম।

অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুল রহমান রকেট।

বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এসকে আব্দুল হক।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল বলেন, বর্ধিত সভার প্রস্তাবিত সকল প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হবে। দলীয় মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দিবেন উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সকলেই দ্বিধা দ্বন্ধ ভূলে তাকেই বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31