IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘ভোটের ফলে দ্বিতীয় হওয়ার সুযোগ নেই’

‘ভোটের ফলে দ্বিতীয় হওয়ার সুযোগ নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল ৮টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালেই ভোট দিয়েছেন নির্বাচনি মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা হেভিওয়েট তিন মেয়রপ্রার্থী।

সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দিয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। পৌনে ৯টার দিকে একই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারও ভোট দেন।

অন্যদিকে সকাল সাড়ে ৯টায় নগরীর হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয়ে ভোট দেন সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। বিজয়ের ব্যাপারে আশাবাদী তিন মেয়রপ্রার্থীই।

ভোট শেষে নৌকার প্রার্থী রিফাত সাংবাদিকদের বলেন, শান্তির কুমিল্লায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটের ফলে তিনি দ্বিতীয় হওয়ার সুযোগ নেই। তিনি বিজয়ে শতভাগ আশাবাদী।

নির্বাচনে ভোটের পরিবেশ কেমন? এমন প্রশ্নের জবাবে রিফাত বলেন, আমি নালিশ পার্টির নেতা নই, তাই এ নিয়ে কোনো নালিশ নেই।

ইভিএমে ভোট দিয়ে প্রতিক্রিয়ায় রিফাত বলেন, এখন পর্যন্ত চমৎকার পরিবেশ দেখছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি আশাবাদী লোক। নিরাশার ধারেকাছেও যেতে চাই না। সবাইকে বলল, আশাবাদী হোন।

এর পরই তিনি দলীয় সমর্থকদের নিয়ে কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে যান।

এক নজরে কুমিল্লা সিটি নির্বাচন

ভোটগ্রহণের সময়: বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।

ভোটার: ২,২৯,৯২০ জন (পুরুষ ১,১২,৮২৬; নারী ১,১৭,০৯২ এবং হিজড়া ২)।

ওয়ার্ড: ২৭টি সাধারণ, ৯টি সংরক্ষিত।

ভোটকেন্দ্রে: ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে হবে ভোটগ্রহণ।

প্রার্থী: মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনশৃঙ্খলা রক্ষা

প্রতি কেন্দ্রে থাকবেন ১৫-১৬ জন নিরাপত্তা সদস্য।

পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার সদস্য নিয়ে গঠিত মোবাইল ফোর্স থাকবে প্রতিটি সাধারণ ওয়ার্ডে।

প্রতি তিন ওয়ার্ডে একটি করে নয়টি স্ট্রাইকিং ফোর্স থাকবে।

রিজার্ভ ফোর্স থাকবে দুটি।

র‌্যাবের ২৭টি টিম ও বিজিবির ১২ প্লাটুন (প্রতি প্লাটুনে ২৫ জন) সদস্য নিয়োজিত থাকবেন ভোটের মাঠে।

২৭ জন নির্বাহী হাকিম এবং ৯ জন বিচারিক হাকিম থাকবেন ভোটের মাঠে।

আগের ইতিহাস

দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে।

১০ বছর আগে প্রথম নির্বাচনে নির্দলীয় প্রতীকে ভোট হলেও ২০১৭ সালে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হয়।

দুই নির্বাচনেই ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করে বিএনপির প্রার্থী জয়ী হন।

২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটিতে সর্বশেষ ভোট হয়েছিল। নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব নেওয়ার পর ১৭ মে প্রথম সভা হয়। তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয় এ বছরের ১৬ মে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31