IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘কুসিক নির্বাচনে এমপি বাহার আইন ভঙ্গ করেননি’

‘কুসিক নির্বাচনে এমপি বাহার আইন ভঙ্গ করেননি’

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কোনো আইন ভঙ্গ করেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার সকালে কুসিক নির্বাচন বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, তিনি নির্বাচন কমিশনের (ইসি) কোনো নির্দেশ ভঙ্গ করেননি। আর তাকে ইসিও কোনো নির্দেশ দেয়নি।

তিনি বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু করার জন্য কিছু কিছু অনুরোধ বা অভিযোগ পাচ্ছিলাম যে, তিনি (বাহাউদ্দিন) কৌশলে প্রচারণা করছেন। তারপর আমরা আমাদের আইনকানুন দেখেছি। আমরা কিন্তু কোনো লোককে তার এলাকা ছাড়ার নির্দেশ দিতে পারি না। আমরা তাকে নির্দেশ দিই নাই। বিনীতভাবে অনুরোধ আর আদেশকে যদি এক করে দেখেন! কারণ আমরা কিন্তু বেআইনিভাবে আদেশ করতে চাই না।

সিইসি বলেন, আগে একজন মন্ত্রীকে এক ঘণ্টার নোটিশে বের করে দেয়া হয়েছিল। তিনি বাইরে থেকে এসে প্রচার চালিয়েছিলেন। বাহাউদ্দিন দিনাজপুরের লোক নন, তিনি কুমিল্লার লোক। তাকে আমরা স্থান ত্যাগ করতে বলতে পারি না। এবং বলি নাই। কাজেই তিনি কোনো কিছু ভঙ্গ করেননি। আমরাও কোনো ব্যর্থ হই নাই। আমরা তাকে অনুরোধ করেছি, তিনি তা রক্ষা করতেও পারেন, নাও করতে পারেন। অনুরোধ আর আদেশকে একাকার করে ফেললে হবে না।

দুজন নির্বাচন কমিশনার যখন কুমিল্লা সিটিতে গেলেন, তখন তারাও বলেছেন, বাহাউদ্দিন আইন ভঙ্গ করেছেন। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, যখন আপনারা প্রশ্ন করতে থাকেন, উনি কেন আমরাও ঘাবড়িয়ে যাই। আইনকে গাইন বলি। গাইনকে আইন বলে ফেলি। এটা হয়তো আপনারা বলেছেন, আদেশ করেছেন আদেশ মানছে না কেন? তিনি হয়তো বলেছেন, তিনি না মানলে আমরা কী করব।

ইসির চিঠির শেষে অনুরোধের কথা বলা থাকলেও এলাকা ত্যাগ করার কথাও উল্লেখ ছিল—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা অনেক শব্দ ভুল বলতে পারি। কিন্তু শেষ বাক্য, যেখানে বলা হয়েছে, আপনাকে বিনীতভাবে অনুরোধ করা হলো। অনুরোধ ও আদেশের মধ্যে যে পার্থক্য আছে, সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন।

বাহাউদ্দিন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি কুমিল্লা নগরের মুন্সেফ বাড়িতে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাহাউদ্দিনকে নির্বাচনী এলাকা ত্যাগ করতে ৮ জুন নির্দেশ দেয় ইসি। তাকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। তবে তিনি এলাকা ছাড়েননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31