IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> রাত পোহালেই ভোট

রাত পোহালেই ভোট

নির্বাচন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : রাত পোহালেই ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

গত ৯ জুলাই এ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর এবং খিলক্ষেত থানা নিয়ে গঠিত এ আসনে নিবন্ধিত ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

এ আসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪টি ওয়ার্ডে ভোটকেন্দ্র ২১৭টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৫৩টি।

ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন—আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব রহমান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহিবুল্ল বাহার।

উপ-নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ১৩ নভেম্বর পর্যন্ত ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ নভেম্বর পর্যন্ত দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

এদিকে, উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের ট্রাক ও পিকআপ ভ‌্যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

একই সঙ্গে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টা থেকে শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে সুনির্দিষ্ট ব্যতিক্রমী প্রেক্ষাপটে নির্ধারিত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31