IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ক্ষেতলাল পৌর মেয়র বুলুকে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ক্ষেতলাল পৌর মেয়র বুলুকে অবাঞ্ছিত ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরু্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

গত সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে তাকে অবাস্থিত ঘোষণা করা হয়।

সিরাজুল ইসলাম বুলু গত ২০১৭ সালের ২৩ মে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। দীর্ঘ কয়েক বছর আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আবারো দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে এবারের নির্বাচনে সিরাজুল ইসলাম বুলুকে মনোনয়ন না দিয়ে। নবনির্বাচিত ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদারকে নৌকা প্রতীক দিয়ে মেয়র পদে দলীয় মনোনিত করেছে মনোনয়ন বোর্ড।

এতে পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু ক্ষুদ্ধ হয়ে জেলার কতিপয় কয়েকজন সাংবাদিকদের মাথাপিছু ১ হাজার করে দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংবাদ সম্মেলন করে নিজেকে বিদ্রোহী প্রার্থী ঘোষণা করেন।

ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা বাজারে তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন বিভিন্ন মন্তব্য করেন।

তার দেয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযাগে মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয় এবং গত সোমবার রাত ৮ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ক্ষেতলালের জিরো পয়েন্টে সিরাজুল ইসলাম বুলু’র বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাও করা হয়।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান ইসলাম তালুকদার নাদিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মহিউদ্দিন,
আওয়ামী কলীগ নেতা এ্যাড. এস এম মোরশেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আবু মুসা কিং, ছাত্রলীগ নেতা জুল আরশ শুভসহ আরও অনেকেই।

ওই সমাবেশে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বুধবার দুপুরে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারসহ ৪৮ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে তিনি ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলুর সাথে মুঠোফোনে কথা বললে তিনি উত্তেজিত কন্ঠে বলেন, আমি এখন ব্যস্ত আছি কথা বলার সময় নেই বলে তিনি সাংবাদিককের কলটি কেঁটে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31