ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাকশিমইল ও বরইকুড়ি ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শনিবার (১৬ জুলাই) বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী দুলাল মাস্টারের পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, দীলিপ কুমার সরকার তপন, আলতাফ হোসেন, মুরাদুল ইসলাম মুরাদ, প্রধান শিক্ষক শহিদুল আলম, প্রভাষক রোকসানা মেহেবুব চপলা।
আরও উপস্থিত ছিলেন, রাবিয়া খাতুন সিমা, ইসরাইল হোসেন, অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল, অধ্যাপক ওবাইদুল্লাহ সরকার, আব্দুর সবুর মাস্টার, একরামুল হক বিজয়, সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসরাফিল হোসেন রনি সরকার, সদস্য সচিব হুমায়ন কবির, বেলাল হোসেন, রাজশাহী জেলা ছাত্র লীগের সহ সভাপতি মেহেদী হাসান প্রমী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলী
নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, প্রভাষক আমজাদ হোসেন।
পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।


