ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌরসভা তাতিঁ দলের কর্মী সম্মেলন শনিবার (২৩ জুলাই) বিকেলে বাটুপাড়া কারিগরি স্কুল এন্ড কলেজে তাঁতি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা তাঁতি দলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশা।
বিশেষ অতিথি ছিলেন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক এম মুহিদ খান,শফিকুল ইসলাম, রাজশাহী জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম চুন্নু, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা পিয়ারুল ইসলাম মিলন, লিটন শেখ, তুষার হোসেন নাইম, আবু তালেব, যুবদল নেতা সুমন, হেলাল উদ্দিন, আবুল কালাম আজাদ, হাবিব, নয়ন আলম শাহ, একরাম আলী, আলাউদ্দিন মাস্টার, হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উসমান আলী ও তুষার আহমেদ।
পরে বেগম খালেদা জিয়া ও বিশিষ্ঠ বিএনবি নেতা এ্যাড কবির হোসেন এর রোগমুক্তির জন্য দোয়া করা হয়।


