ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কতৃক কটুক্তির প্রতিবাদে মোহনপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছ।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিলটি মোহনপুর উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে পথসভা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, কৃষকলীগের সভাপতি মহসিন আলী।
এসময় বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের প্রধানমন্ত্রীকে কটুক্তি করে অশালীন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান, এ ঘটনায় তিনি ক্ষমা চাননি তাই তাঁকে মোহনপুরে প্রবেশ করতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ডলি আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, কেশরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলমসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


