IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> রাজনীতি >> লালপুর উপজেলা আ.লীগের সভাপতি ঝুলফু, সম্পাদক লুলু

লালপুর উপজেলা আ.লীগের সভাপতি ঝুলফু, সম্পাদক লুলু

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : দীর্ঘ ৮ বছর পর নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অননুষ্ঠিত হয়েছে। লালপুর ডিগ্রী কলেজ মাঠে বুধবার দিন ব্যাপি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আফতাব হোসেন ঝুলফুকে সভাপতি ও রোকুনুল ইসলাম লুলুকে সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষণা করা হয়।

এছাড়া সম্মেলনে সহ সভাপতি হিসাবে আসম মাহমুদুল হক মুকুল ও যুগ্ম সম্পাদক হিসাবে শামীম আহমেদ সাগর এর নাম ঘোষনা করা হয়।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী এর সঞ্চলনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য বেগম আক্তার জাহান, আব্দুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংসদ সদস্য রত্মা আহমেদ, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930