IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> রান্নার সরঞ্জাম নিয়ে বরিশালে পিরোজপুরের ১২ হাজার বিএনপির নেতাকর্মী

রান্নার সরঞ্জাম নিয়ে বরিশালে পিরোজপুরের ১২ হাজার বিএনপির নেতাকর্মী

ধূমকেতু নিউজ ডেস্ক : পিরোজপুর বিএনপির ১২ থেকে ১৩ হাজার নেতাকর্মী এরই মধ্যে ট্রলারযোগে বরিশালে পৌঁছেছেন বলে দাবি করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বরিশাল পৌঁছানোর পর বঙ্গবন্ধু উদ্যানে শামিয়ানা টানিয়ে তারা সেখানে অবস্থা নিয়েছেন।

এরআগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে চাল, ডাল, মুরগিসহ রান্না করার সরঞ্জাম নিয়ে ট্রলারযোগে রওনা দেন নেতাকর্মীরা।

সাত উপজেলা থেকে ১৮-২০ হাজার নেতাকর্মী বরিশাল মহাসমাবেশে যোগ দেবেন বলে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হােসেন জানিয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, সমাবেশে যোগদানে বাধা দিতে শাসক দলের সন্ত্রাসীরা পরিবহন ধর্মঘটের মাধ্যমে আমাদের হয়রানি করছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তিনদিন আগে থেকেই বরিশালে আসতে শুরু করেছেন। এরই মধ্যে সমাবেশে পিরোজপুর থেকে ১২ থেকে ১৩ হাজার নেতাকর্মী পৌঁছেছেন।

বরিশাল পৌঁছে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, গণপরিবহন বন্ধ থাকায় নেতাকর্মীদের নিয়ে ট্রলারযোগে এক দিন আগেই বরিশাল পৌঁছেছি। এজন্য ২০টি ট্রলার ভাড়া করা হয়েছিল। আমাদের কিছু নেতাকর্মী সড়কপথে বিভিন্ন যানবাহনে বরিশাল এসেছেন। মঠবাড়িয়া উপজেলা থেকে আমরা পাঁচ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান করেছি। সমাবেশস্থলে রান্নার আয়োজন করা হয়েছে। তাঁবু ও শামিয়ানা টানিয়ে নেতাকর্মীরা রাত্রিযাপন করছেন।

নাজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বলেন, ট্রলারে করে উপজেলা ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন।

পিরোজপুর জেলা বিএনপির আহ্ববায়ক আলমগীর হোসেন বলেন, শাসক দল যতই বাধা দিক না কেন, যেকোনো মূল্যে আমরা বরিশাল সমাবেশকে সফল করবো। সাত উপজেলা থেকে ১৮-২০ হাজার নেতাকর্মী বরিশাল মহাসমাবেশে পৌঁছাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31