IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> রাণীনগরে বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রাণীনগরে বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে “প্রতারণার” অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির চার সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ‍্যায় ওই চার নেতাকে নোটিশ দেয়া হয়। পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত চার নেতাকে দেয়া কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে।

রাণীনগর উপজেলার খট্রেশ্বর রাণীনগর এবং কাশিমপুর ইউনিয়নে যথাক্রমে আগামী ১৭ এবং ৩০ নভেম্বর ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবার লক্ষে কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নে সায়েম উদ্দীন স্কুল মাঠে মিলাদ মাহফিলে “মিথ্যে” জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়কবৃন্দের পরামর্শ ছারাই একক সিদ্ধান্তে রাণীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অংশ গ্রহণ করার জন্য প্রতারনার আশ্রয় নেয়। যাহা ফেসবুকে প্রকাশ পেয়েছে। এতে দলীয় ঐক্য নষ্ট করে দলকে সংঘাতের পথে ধাবিত করেছে। যাহা তাদের একক এখতিয়ার না থাকা সত্বেও সেচ্ছাচারিতার শামিল এবং যাহা দলীয় নির্দেশনার পরিপন্থী। এমন অভিযোগে নওগাঁ জেলা বিএনপি আহ্বায়কের আলোচনার প্রেক্ষিতে রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল হক লিটন, নজরুল ইসলাম মাস্টার, সনোয়ার হোসেন ও মাহমুদুল হাসান মধুকে শনিবার সন্ধ‍্যায় কারন দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশে পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খান রুকু বলেন, যদি বিএনপির ব্যানারে মিলাদ মাহফিল হতো তাহলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি থাকতো। কিন্তু বিএনপির নামে যে ব্যানার ছিল তাতে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এর ছবি ছিলনা। তাছাড়া তারা যে ওই মিলাদ মাহফিলে অংশ নিবে তা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাথে আলোচনা করেনি। সুতরাং নওগাঁ জেলা বিএনপির আহ্বায়কের আলোচনা সাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম মাস্টার বলেন, গত শনিবার সায়েম উদ্দীন স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। সেখানে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনগণ এবং দলীয় নেতাকর্মীসহ প্রায় সাড়ে ১২শ’লোকজন উপস্থিত ছিলেন।

তিনি বলেন,ব্যানার করার সময় যিনি ব্যানার করেছেন সে সময় ভুল বসত: ছবি ছাড়া পরেছে তবে, বিএনপি দলীয় মনোগ্রাম ছিল। মূলত: নওগাঁর মধ্যে মিটিং নিয়ে কারণ দর্শানোর নোটিশ করার অধিকার তাদের নেই। তারা বিশেষ উদ্দ্যেশ্য প্রনোদিত হয়ে আমাদেরকে এই নোটিশ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31