IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> যশোরের জনসভাস্থল জনসমুদ্রে রূপ নিয়েছে

যশোরের জনসভাস্থল জনসমুদ্রে রূপ নিয়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে গোটা যশোর এখন উৎসবের নাগরীতে রূপ নিয়েছে। রঙ-বেরঙের পোশাক, ক্যাপ, গেঞ্জি পরে ব্যা ন্ড পার্টির তালে তালে মিছিল-স্লোগান নিয়ে নেতাকর্মীরা প্রবেশ করছেন যশোর স্টেডিয়ামে। দুপুর হওয়ার আগেই জনসভাস্থল জনসমুদ্রে রূপ নিয়েছে। 

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে পুরো যশোর জেলা এখন মিছিলের নগরী। যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভোর থেকে দলে দলে নেতকর্মীরা স্টেডিয়ামে এসে জড়ো হয়েছেন। বৃহত্তর যশোরসহ আশপাশের জেলাগুলোর মানুষের স্রোত এসে মিশেছে এখানে। ইতোমধ্যে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

দুপুর ২ টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাস্থলে আসার কথা রয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য্ রাখবেন তিনি। 
এরইমধ্যে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যোমে অনুষ্ঠান শুরু হয়েছে। সভায় সূচনা বক্তব্যত দেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন।

মঞ্চে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলের সভাপতিমণ্ডলীর সদস্যে পীযুষ ভট্টাচার্য, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ মঞ্চে আছেন। 
পঞ্চাশ বছর আগে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যেখানে জনসমুদ্রে দাঁড়িয়ে ভাষন দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক সেখানেই দাঁড়িয়েই একদিন পর তার কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভাষণ দিতে যাচ্ছেন। ইতিহাসের সেই পুনরাবৃত্তি দেখার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

ঠিক পাঁচ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। পাঁচ বছর পর এবার যশোরে বক্তব্যে রাখবেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই দলীয় ব্যানারে শেখ হাসিনার প্রথম জনসভা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31