IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বাঘা পৌর নির্বাচন, স্বতন্ত্র মেয়র প্রার্থীকে সংবর্ধনা

বাঘা পৌর নির্বাচন, স্বতন্ত্র মেয়র প্রার্থীকে সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আসন্ন বাঘা পৌর নির্বাচন মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের মধ‍্যে অন‍্যতম সাবেক মেয়র ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস‍্য আক্কাছ আলী। স্থানীয় তৃনমুল আওয়ামীলীগে ব‍্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাঘায় আগমনে তাকে বরন করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। জনগণের একটাই দাবি, দল মনোনয়ন বঞ্চিত করলেও সাধারণ জনতা নেতাকে মনোনীত করেছে। নির্বাচনে প্রমান করে দেব, জনতার নেতা, আক্কাছ আলী।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে বাঘায় আসলে এমন চিত্র দেখা যায়। এসময় পৌর নির্বাচনে সতন্ত্র পদে (মেয়র) আক্কাছ আলীকে সমর্থন জানাতে বাঘা বাজার থেকে চন্ডিপুর সড়কের বিভিন্ন স্থানে জনতার ঢল। পথের মাঝেও নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

জনতার উদ্দেশ‍্যে আক্কাছ আলী এক বক্তব‍্যে বলেন, আপনারা জানেন ছাত্রজীবন থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে আওয়ামী লীগ রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেছি। আমার নেতৃত্বে এই জনপদের মানুষ আমাকে বারবার নেতৃত্ব দিয়েছেন। আমি ১৯৮৩ সালে কালিদাসখালী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। ১৯৮৭ সালে শাহদৌলা ডিগ্রী কলেজে ছাত্রলীগ- সভাপতি নির্বাচিত হয়।

১৯৯০ সালে শাহদৌলা ডিগ্রী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভি.পি পদে (আক্কাছ শৈলেন পরিষদ) ছাত্রলীগ-এর পূর্ণপ্যানেলে বিজয়ী হই। রাজশাহী জেলা ছাত্রলীগের (১৯৯২) সহ-সভাপতি ছিলাম। ১৯৯৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সফল ভাবে দায়িত্ব পালন করেছি। ২০১৯ সালে আমি রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য মনোনীত হই।

তিনি আরও বলেন, আপনাদের পাশে থেকে দীর্ঘ ২৪ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। পাকুড়িয়া ইউনিয়নের দুই- দুইবার (১৯৯১-১৯৯৬) তৎকালীন বিএনপি জামায়াত সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটের ব‍্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম।

আপনারা দেখেছেন, আমার নেতৃত্বের অবসান ঘটাতে বারবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছানো হয়। যার প্রমাণ আপনারা পেয়েছেন পৌরসভার প্রথম নির্বাচনে। আমাকে বিজয়ী ঘোষ্রণার পরেও ষড়যন্ত্রের মাধ‍্যমে মাত্র কয়েক ভোটে আমাকে পরাজিত ঘোষণা করা হয়। ২০০৬ সালের পৌর নির্বাচনে সেইবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ব‍্যর্থ হয়। আমি বিপুল ভোটের ব‍্যবধানে বিএনপি জামাত সমর্থিত মেয়র আব্দুর রাজ্জাককে পরাজিত করে বিজয়ী হয়েছিলাম।

মেয়র হয়ে এই পৌরসভার উন্নয়ন করেছি। প্রথম শ্রেণী রুপান্তরিত হয়। এরপর ২০১৭ সালের নির্বাচনে জামায়াত বিএনপির সমর্থিত প্রার্থী আব্দুর রাজ্জাক বিজয়ী হয় ।

সবশেষে তিনি বলেন, বঙ্গবন্ধু আমার আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অহংকার। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচনে আপনাদের সহযোগিতায় বিপুল ভোটে মেয়র নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের কাছে ভোট প্রার্থনা করছি। আপনারা আমাকে রায় দিবেন। সেই সাথে আপনাদের সুখে দুখে পাশে থাকবো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা উপজেলার আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31