ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দুলাল হোসেন।
বুধবার (৩০ নভেম্বর) সমর্থিত লোকজন নিয়ে উপজেলা নির্বাচন অফিসে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন দুলাল হোসেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩৪ জন। উত্তোলন করেছেন ৪১জন। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে (১, ২, ৩) মনোনয়নপত্র দাখিল করেছেন ১২জন। উত্তোলন করেছেন ১৩জন। মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩জন।
এরা হলেন, বিএনপির কামাল হোসেন, জামায়াতের সাইফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল ইসলাম। উত্তোলন করেছেন, দাখিলকৃত ৩জনসহ ১০জন।
দাখিলকৃত ৩জন ছাড়া ৭ জন হলেন, বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র আক্কাছ আলী, আওয়ামী লীগের মামুন হোসেন, শাহিনুর রহমান ছাড়াও রয়েছে আব্দুল নুহু, শাহিন আলম, রফিকুল ইসলাম।
আগামী ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এবার ভোট হবে ইভিএমে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৬৬৯।


