IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘সাত এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে’

‘সাত এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপিকে তাদের ৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশের উপর হামলা করেছে বিএনপি। পুলিশ কি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? পুলিশ চুপ করে থাকবে? আত্মরক্ষা তো তাদেরও করতে হবে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনি মাঠে সাভার-ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি আরও বলেন, সমাবেশ ঘিরে বিএনপি দেশজুড়ে পিকনিক খেলা শুরু করেছে। তাদের নয়াপল্টনের কার্যালয়ে ১৬০ বস্তা চাল, হান্ডি-পাতিল, মশারি পাওয়া গেছে। এসব নিয়ে তারা পিকনিক খেলা শুরু করেছে। কোথা থেকে আসে এতো টাকা?

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের অর্থপাচারের টাকা ধরা পড়েছে সিঙ্গাপুরে। দেশে এসে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে। সুইস ব্যাংকে টাকা। দেশে দেশে বিলাসবহুল মার্কেট। বিএনপি নয়াপল্টনে ১০ তারিখের সমাবেশ অনুমতি পায়নি। অনুমতি পাওয়ার আগেই তারা সেখানে সমাবেশের প্রস্তুতি নেয়। পুলিশ তল্লাশি করে কী পেলো ১৬০ বস্তা চাল, মশারি। বিএনপি আগেও দেশের বিভিন্ন বিভাগে পিকনিক পার্টি, বনভোজন করেছিলো। ফখরুল সাহেব কোথা থেকে আসে এতো টাকা?

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যেই বাংলাদেশে সরকারের বিকল্প সেন্টার হাওয়া ভবন, গাজীপুরে খোয়াব ভবন হয়েছে। আওয়ামী লীগের আহসানুল্লাহ মাস্টার, এ এম এস কিবরিয়া, মমতাজ উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। রক্তের নদীর ধারা বইয়ে দিয়েছে বিএনপি। আপনারা কি সেই বাংলাদেশ চান?

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, আজকে পল্টনে গেলেন না। হাফ ডিফিট হয়ে গেছে। ঢাকা আজ শেখ হাসিনার কর্মীদের দখলে।

তারেক রহমানের আর কত টাকা আছে জানতে চেয়ে তিনি বলেন, এখন তারা লবিস্ট নিয়োগ করেছে। কিছুদিন আগে র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। সব ফাঁস হয়ে গেছে। ব্রিটিশ ল ইয়ার টবি ক্যাডম্যান আল জাজিরায় সাক্ষাৎকারে বলেছেন, তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে র‌্যাব, পুলিশের ওপর নিষেধাজ্ঞার জন্য লবি করেছেন। যুক্তরাষ্ট্র শুনেছে, যুক্তরাজ্য শোনেনি। স্বয়ং আল জাজিরায় এ কথা বলেছেন তিনি।

জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31