IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বাঘা পৌর নির্বাচন, প্রচার মাইকে সরগরম পাড়া-মহল্লা

বাঘা পৌর নির্বাচন, প্রচার মাইকে সরগরম পাড়া-মহল্লা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা পৌর নির্বাচনে রোববার (১১ ডিসেম্বর) প্রতীক পাওয়ার পরই মেয়র পদে দলীয় মনোনীত ছাড়াও স্বতন্ত্র ও কাউন্সিলর প্রার্থীরা, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। প্রথম দিনেই প্রচার মাইকে সরগরম হয়ে উঠে পৌর সভার পাড়া-মহল্লা।

তবে পোস্টার সাঁটানোর ক্ষেত্রে মেয়র প্রার্থীদের মধ্যে এগিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী। পৌর সদরসহ গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চোখে পড়েছে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহিনুর রহমানের নৌকা প্রতীকের পোস্টার। পোস্টার সাঁটানোসহ কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন শাহিনুর রহমান।

‘নারিকেল গাছ’ প্রতীক পেয়ে মাইকে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জামায়াত নেতা সাইফুল ইসলাম। তিনি বলেন, প্রতীক পাওয়ার পর পোস্টার পেতে দেরি হওয়ায় মাইকে প্রচারণা শুরু করেছেন। ‘জগ’ প্রতীক পেয়েছেন আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলী। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী।

তিনি বলেন, পোস্টার ছাপানোর পর পোস্টার লাগানোর কাজ করবেন। দলীয় প্রতীকের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। তিনি প্রতীক পেয়েছেন ‘কম্পিউটার’।

কামাল হোসেন বলেন, রোববার প্রতীক বরাদ্দ পাওয়ার পরই সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। মোবাইল ফোন প্রতীক পেয়ে প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইসরাফিল বিশ্বাস।

মেয়র পদে এই ৫ জন ছাড়াও ভোটের মাঠে নেমে পড়েন সংরক্ষিত ওয়ার্ডে নারি প্রার্থী ১৩জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন।

জাহাঙ্গীর মাইক সার্ভিসের স্বত্বাধিকারি জাহাঙ্গীর হোসেন বলেন, ভাড়া মিটমাট না করেই প্রথম দিন ৬টি মাইক সেট প্রচারণায় দিয়েছেন। তবে এর সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেনের ‘ডালিম’ প্রতীকের প্রচারণার কাজ করছিলেন অটোরিকসা চালক আব্দুল কুদ্দুস।

তিনি জানান, ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণার কাজ করে ৪০০’শ টাকা পাবেন।

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দুলাল হোসেন বলেন, আগে থেকেই পোস্টারের যাবতীয় কাজ সেরে রাখা হলেও প্রতীক বরাদ্দের পর পোস্টার হাতে না পেয়ে প্রচারণার কাজে মাইক ব্যবহার করছেন।

পৌরসভার ছাপাখানার মালিক ইকবাল হোসেন বলেন, আগেই সবকিছু প্রস্তুত করে রাখার ফলে প্রতীক পাওয়ার পরপরই ছাপানোর কাজ শুরু হয়। তবে কাগজের দাম বৃদ্ধির কারণে পোস্টারের সংখ্যা গত বছরের চেয়ে এবার অনেক কম। এবার এক হাজার পোস্টারের দাম পড়ছে ৩৩০০ থেকে ৩৪০০ টাকা। যা গত বছর এক হাজার পোস্টারের দাম ছিল ২০০০ হাজার টাকার নীচে।

নির্বাচনে রিটার্নিং অফিসার আবুল হোসেন জানান, আচরণবিধি মেনে প্রতিদিন শুধু দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচার চালাতে পারবেন। তবে কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। ভোট গ্রহণ করা হবে ২৯ ডিসেম্বর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31