IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভা
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ইসলাম প্রাচার করেছেন তা অতিতে কেউ করেনি’

‘বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ইসলাম প্রাচার করেছেন তা অতিতে কেউ করেনি’

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে যেভাবে ইসলামের জন্য কাজ করেছেন তা অতীতের কোন সরকার করেননি। তিনি দেশে ইসলাম প্রচারের জন্য ইমামদের ১২৩ কোটি টাকা অনুদান দিয়েছেন। ইসলামি ফাউন্ডেশন গড়ে তুলেছেন। এখন পর্যন্ত প্রায় ১০০ টি মসজিদ উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে ২৯ জানুয়ারি আওয়ামী লীগের রাজশাহী জনসভা সফল করা ও চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে সাংবাদিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব, তাই বর্তমান সরকার সাধারণ মানুষের পাশে সব সময় আছেন। একই সময়ে সব বাঁধা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে। তা অন্য কোন সরকারের সময়ে হয়নি। আপনারা জানেন, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাথে ১০০ টি সেতু উদ্বোধন করেন। তাই নৌকার বিকল্প নেই।

আর বিএনপি চাঁপাইনবাবগঞ্জের ২১ জন কৃষককে গুলি করে হত্যা করেছে। তারা খুনের রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, এই সরকারের আমলে যে দুর্নীতি হয়না এমনটা না। বর্তমান সরকারের সময়ে বিদেশে টাকা পাচার হয়না এমনটা না। তবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা হয়। কিন্তু এর আগে যারা সরকারের দায়িত্ব ছিল তারা এসব দুর্নীতির ব্যাবস্থা নেইনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নৌকার প্রর্থী আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031