IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পোরশায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

কে থাকছেন নেতৃত্বে?

পোরশায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : অর্ধযুগ পরে বুধবার (১২ জুলাই) নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে কে থাকছেন নেতৃত্ব তা নিয়ে চলছে নানা আলোচনা। এ সম্মেলনে গঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ বিভিন্ন পদে নতুন ও পুরাতনদের সমন্বয় হবে নাকি নতুন মুখের চমক থাকছে তা নিয়ে চলছে বিশ্লেষণ। যা সম্মেলনের আগের দিন গুলিতে ছিল প্রবল। প্রধান দুটি পদে একাধকি প্রার্থী থাকলেও সম্মেলনকে ঘিরে ফেস্টুন, ব্যানার বা পোস্টার তেমন চোখে পড়ার মত ছিলনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন কর্মীরা। তারপরেও বেশ কয়েকদিন মোটামুটি উৎসাহ-উদ্দীপনা ছিল সম্মেলনকে ঘিরে।

জানা গেছে, সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই শীর্ষ দুটি পদ দখলে রাখতে স্থানীয় যুবলীগ নেতারা যে যার মত তদবির করেছেন। প্রার্থীরা শেষ মূহূর্তে পর্যন্ত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কাছেও ধরণা দিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা বলছেন।

তবে যাইহোক দলীয় সূত্রে জানা গেছে, যোগ্যতায় যারা এগিয়ে রয়েছেন তারাই শীর্ষ পদ পাবেন। দলের প্রতি নিবেদিতদের এবং সাংগঠনিক ভাবে দক্ষতা বিবেচনায় নেওয়া হবে। এর আগে ২০১৭ সালের উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন তৎকালিন ছাত্রনেতা মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন মাহমুদুল হাসান খোকন। সভাপতি নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান মাহবুবুর রহমান। এর পরেই দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংগঠনটির সহসভাপতি রবিউল ইসলামকে। এরপরই থেকেই চলছিল এ উপজেলার যুবলীগের সাংগঠনিক কার্যক্রম।

আজ যাদের মধ্যে সভাপতি পদে নির্বাচিত হবেন এবং আলোচনায় রয়েছেন তারা হলেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম, সহ সভাপতি জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ চৌধুরী, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, আশিরুল আজাদ, নুরুজ্জামান খান, আলমগীর কবির। আপরদিকে যাদের মধ্যে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হবেন এবং আলোচনায় রয়েছেন তারা হলেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, যুবলীগ নেতা মওদুদ আহম্মেদ, নাহিদ আলী, আমিনুল ইসলাম, আবু তারেক শিশির, সাইমুম ইসলাম, মিজানুর রহমান, আবু সুফিয়ান ও রায়হান কবির। শেষে কে থাকছেন নেতৃত্বে ঘোষনা হলেই জানতে পারবেন সবাই।

যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু। প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আবু হাসান সিদ্দিকী মিলন ও ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

এতে যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকনসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31