IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> এবারও ভোট চুরির পাঁয়তারা করছে সরকার’

এবারও ভোট চুরির পাঁয়তারা করছে সরকার’

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালে মানুষ ভোট দিতে পারেনি। জনগণের ভোটের অধিকার হরণ করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে। আবারও তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোট চুরির পাঁয়তারা করছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। 

বগুড়া-রাজশাহী তারুণ্যের রোড মার্চ কর্মসূচীতে রোববার বিকেল ৪টার দিকে মান্দা ফেরিঘাটে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অতীত সাক্ষী এ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। আগামী নির্বাচনও তাদের অধীনে সুষ্ঠু হবে না। তাই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার পতনের এক দফা এক দাবি নিয়ে আন্দোলনে রাজপথে নেমেছে বিএনপি।

মির্জা ফখরুল আরও বলেন, এ পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের ৬৪৮ জন নেতাকর্মীকে গুম করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। নেতাকর্মীদের ওপর মিথ্যে মামলা আর সাজা দিয়ে বিএনপিকে কোণঠাসা করতে দেশের পুলিশ বাহিনীকে ব্যবহার করছে সরকার। 

তিনি বলেন, বাংলাদেশের জনগণ শুধু নয়, আজকে সারা বিশ্বের মানুষ জেনে গেছে এই সরকারের অধীনে অতীতের দুইটা নির্বাচন ভালো হয়নি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ। বিশ্বনেতারাও আজকে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য সরকারকে চাপ দিয়ে আসছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল। 

স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপিনেতা ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে প্রমুখ। 

এর আগে দুপুর ২টায় নওগাঁ শহরের বাইপাস রোডের জেলখানা মোড়, বগুড়ার আদমদিঘী ও দুপচাঁচিয়ায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বগুড়ায় সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় আজকের রোডমার্চ কর্মসূচী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31