IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটকবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডস
Home >> রাজনীতি >> বিশেষ নিউজ >> সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নওগাঁ-৩ আসন

সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ৩০শে নভেম্বর বেলা ১১টার দিকে সহকারী রিটার্নি কর্মকর্তা (ইউএনও) ও বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র জমা দিতে যান নওগাঁ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। এসময় গণমাধ্যমকর্মীরা ইউএনওর কার্যালয়ে ঢুকতে চাইলে তাঁদেরকে বাধা দেওয়া হয়।

স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা আলপনা ইয়াসমিন আওয়ামী লীগের প্রার্থীর জন্য বড় গদি চেয়ারের ব্যবস্থা করেন এবং তাঁকে তাঁর পাশে নিয়ে বসান। অথচ অন্য প্রার্থীদের বসতে দেওয়া হয় ইউএনওর ডেস্কের সামনে চেয়ারে। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তার এ ধরনের কার্যক্রম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্প্রতিবার বেলা ১১টার দিকে শত শত নেতাকর্মী সঙ্গে নিয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে আসেন নওগাঁ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক আমলা সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকা প্রতীক ও সৌরেন্দ্রনাথের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে সৌরেন্দ্রনাথ ৫০ জনের বেশি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও বদলগাছীর ইউএনও আলপনা ইয়াসমিনের কক্ষে ঢুকেন। এসময় খবর সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীরা ইউএনওর কক্ষে ঢুকতে চাইলে সেখানে উপস্থিত আনসার সদস্য তাঁদেরকে বাধা দেন। কর্তব্যরত আনসার সদস্যের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাঁদেরকে ইউএনওর কক্ষে ঢুকতে দেওয়া হয়। ওই ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে এক আনসার সদস্যের বাকবিতÐার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল (সাগর) বলেন, ‘বেলা ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ইউএনওর কক্ষে মনোনয়ন জমা দিতে ঢুকে। আওয়ামী লীগের প্রার্থী ঢুকার পরপর আমিসহ সেখানে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক মনোনয়ন জমাদানের ছবি ও তথ্য সংগ্রহের জন্য ইউএনওর কক্ষে ঢুকতে চাইলে আনসার সদস্য ঢুকতে বাধা দেন।

ওই আনসার সদস্যের কাছে ইউএনওর কক্ষে ঢুকতে না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এখন ঢুকতে দেওয়া যাবে না। ইউএনও স্যারের অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হবে না। পরে অবশ্য বাক বিতণ্ডার এক পর্যায়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডিএম মাহবুব ইল মান্নাফ (শুভ) ৩/৪ জন ব্যক্তিকে সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসলে তখনও সাংবাদিকদের ইউএনওর কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয় ও ঐ আনসার সদস্য।

বদলগাছী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসানসহ উপজেলার আরও কয়েকজন সাংবাদিক বলেন, ‘কয়েকজন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁদের সঙ্গে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ইউএনওর রুমে ঢুকেন। অথচ আমরা সাংবিদকরা ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়। ইউএনওর রুমের সামনে কর্তব্যরত আনসার সদস্য আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এটা কোনোভাবেই কাম্য নয়।

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ডিএম মাহবুব উল মান্নাফ (শুভ) বলেন, ‘গতকাল দুপুর ২টার পর বদলগাছী ইউএনওর কার্যালয়ে আমি যখন মনোনয়ন পত্র জমা দিতে চাই, তখন সাংবাদিকদের ইউএনওর রুমে ঢুকতে বাধা দেওয়া হয়। আমি সেখানে উপস্থিত থাকা অবস্থায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ইউএনওপর বাকবিতণ্ডা হয়। এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ ও স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী মিছিল নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন। আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথকে ইউএনও তাঁর পাশে আলিশান চেয়ারে বসতে দিয়েছেন। এই ছবিও ফেসবুকে দেখেছি। প্রার্থীদের মিছিল করা ও ইউএনওর এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়া ও প্রার্থীদের মিছিল-শোডাউন করার ঘটনা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাধা। এসব ঘটনায় ব্যবস্থা না হলে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটতেই থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে নওগাঁ-৩ আসনের অধিকাংশ প্রার্থী আমার কার্যালয়ে মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য আমার রুমের সামনে ডিউটিরত আনসার সদস্যকে বলা ছিল, যাতে যতটা কমসংখ্যক লোকজন আমার রুমে ঢুকেন। দুপুরের পর একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসলে তাঁর সঙ্গে কয়েকজন সাংবাদিক আমার রুমে ঢুকতে চান। এসময় ডিউটিরত আনসার সদস্য তাঁদের চিনতে না পারায় আমার রুমে ঢুকতে নিষেধ করেন। তখন সাগর নামের এক সাংবাদিকের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে অবশ্য ওই সাংবাদিক আমার রুমে ঢুকে প্রার্থীর মনোনয়ন জমাদানের ছবি নেন।

আওয়ামী লীগের প্রার্থীকে পাশের চেয়ারে বসতে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এতে আমি কোনো পক্ষপাত করিনি। আওয়ামী লীগের প্রার্থী যখন মনোনয়ন জমা দিতে আসেন তখন আমার পাশের চেয়ারে বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম খান বসেছিলেন। তিনি তখন তাঁর থেকে উঠে গিয়ে সম্মান করে আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথকে ওই চেয়ারে বসতে দেন।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, মনোনয়ন জমা দেওয়ার সময় সহকারী রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকতে সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। আর একজন প্রার্থীকে সম্মান করে পাশের চেয়ারে বসতে দিলেই তাতে আচরণবিধি লঙ্ঘন হয় না। গতকাল আমার কার্যালয়ে যখন খাদ্যমন্ত্রী মনোনয়ন পত্র জমা দিতে আসেন তখন তিনিও আমার পাশের চেয়ারে বসেছিলেন। যেহেতু তিনি এখনও খাদ্যমন্ত্রীর দায়িত্বে আছেন এবং সম্মানিত ব্যক্তি হিসেবে তাঁকে পাশের চেয়ারে বসতে দেওয়া হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930