IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’
Home >> রাজনীতি >> টপ নিউজ >> সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াত : সেক্রেটারী জেনারেল

সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াত : সেক্রেটারী জেনারেল

সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াত : সেক্রেটারী জেনারেল

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের জন্য এই সরকারকে আমরা যৌক্তিক সময় দেব, যৌক্তিক সময় বলতে আমরা বুঝিয়েছি যে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই সময়টুকু। সব মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন অবস্থা আসলেই ভোট দিতে বলেছি আমরা। আমরা স্পষ্ট করে বলেছি, না খুব দ্রুত, না খুব লং। আর নির্বাচনের তফসিল ঘোষণা হলেই জামায়াত নির্বাচনের ইশতেহার ঘোষণা করতে প্রস্তুত রয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়ায় জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল। ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্ত ছিল। অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানীর মাস্টারমাইন্ড ছিল ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা।

জামায়াত নেতা আরও বলেন, কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায়। কিন্তু সেই অপরাধ প্রবণতা একশ ভাগ বিদায় হয়নি। এখনও ছোট খাটো কিছু অপরাধ হচ্ছে। আমরা এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি। জামায়াতে ইসলামি অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ হচ্ছে আল্লাহ তায়ালার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষের কল্যাণ থাকবে।

কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ রাহি অডিটোরিয়ামে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন।

সম্মেলনে কুষ্টিয়া অঞ্চলের জামায়াতের (রুকন) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31