IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> তানোরে শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

তানোরে শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ উভয় গ্রুপের অনন্ত ১০ জন আহত হয়েছেন। শনিবার( ৪ জানুয়ারী) বিকেলে উপজেলার কামারগাঁ ইউপির ভবানিপুর মাদ্রাসা মাঠে বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে, আহতদের মধ্যে দু’জনের নাম পরিচয় পাওয়া গেছে। অন্যদের সম্ভব হয়নি।

এঘটনায় সাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও ঘণ্টাব্যাপি চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে সভাস্থলের শতাধিক চেয়ার ও মঞ্চ ভাংচুর করা হয়। তবে, ঘটনাস্থলে সংঘর্ষে গুরুতর আহত সামশুল ইসলাম ও ওবাইদুর রহমানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সন্ধ্যায় এ রির্পোট লেখা পর্যন্ত বিএনপির দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি সুলতানুল ইসলাম তারেক ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি সুলতানুল ইসলাম তারেকের পক্ষে তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামশুল ইসলাম ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান তাদের নেতাকর্মীদের নিয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য পূর্ব ঘোষিত ভবানিপুর মাদ্রাসা মাঠে সভাস্থলে উপস্থিত হন। পরে বিএনপি নেতা মান্নান মেম্বার ও সুলতানের নেতৃত্বে তাদের অনুষ্ঠান পন্ড করার পরিকল্পনা করা হয়।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব সামশুল ইসলাম ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান প্রতিবাদ করেন। পরে উভয়ের গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, এমন ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে কোনো পক্ষ অভিযোগ করেননি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের অনুকূলে রয়েছে বলে জানান ওসি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031