IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> কালক্ষেপন না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুণ : রিজভী

কালক্ষেপন না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুণ : রিজভী

ধূমকেতু প্রতিবেদক : আমরা সংকটের পথে হাটছি বলে মন্তব্য করে সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

রিজভী বলেন, ‘সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার; কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। আমরা সংকটের পথে হাটছি। তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। কারণ ১৭ বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ।’
‘গণতন্ত্র আন্দোলনের সব দল অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্ঠা ড. ইউনুসকে সমর্থণ করেছে। তিনি একজন গুণি মানুষ। তিনি বাংলাশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছেন। কিন্তু তাকে কেউ বিভ্রান্তির মধ্যে ফেললে এটা মানুষের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।’

বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা মন্তব্য করে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘এ দেশের ভাল-মন্দ নিধারণের দায়িত্ব এদের জনগণের। বাংলাদেশ কিভাবে চলবে সেটি নির্ধারণ করবে এ দেশের জনগণ। কোন দেশের না। বাংলাদেশের নীতিমালা নিধারণ করবে এদেশের জনগণ। অন্য কোন দেশ নীতি মালা নির্ধারণ করে দিবে না।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিলো টাকার খনি। পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটিই ছিলো তাদের উদ্দেশ্য। তারা দেশ নিয়ে ভাবেননি। দেশের মানুষকে নিয়ে ভাবেননি।’

নগরীর নওদাপাড়ায় জিয়া শিশু পার্কে আয়োজিত শীতবস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুন অর রশিদ, মহানগর যুবদলের আহবায়াক মাহফুজুর রহমান রিটন প্রমূখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31