IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন’

‘স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন’

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেন, স্বৈরাচার বিদায় হলেও তার দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তারা দেশ ও সরকারবিরোধী নানা ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, অবিলম্বে নির্বাচন দিন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি তথা রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সসম্মানে বিদায় নিন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

লায়ন মো. ফারুক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আজকে নতুন করে ভ্যাট, ট্যাক্স আরোপ করে জনগণের মাথার ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের কাছে ‘মরার উপর খাড়ার ঘা’ এর মতো। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা, তখন এই পদক্ষেপ কষ্টে থাকা মানুষের দুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। কেন না, ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির সাথে সাথে সমস্ত পণ্যের দাম বেড়ে যাবে, যা গণবিরোধী সিদ্ধান্ত। সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান ১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ। অনুষ্ঠানে লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সদস্য মনিরুল ইসলাম খোকন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31