IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘চাঁদাবাজি করার জন্য শহীদরা রক্ত দেয়নি’

‘চাঁদাবাজি করার জন্য শহীদরা রক্ত দেয়নি’

ধূমকেতু নিউজ ডেস্ক : জামায়াতে ইসলমীর আমির ডা. শফিকুর রহমান ৫ই আগস্ট পরবর্তী সময়ে ফেনীতে চাঁদাবাজি প্রসঙ্গে বলেছেন, শহীদরা কি অনিয়ম-চাঁদাবাজির জন্য রক্ত দিয়েছে। বর্তমানে যা শুনছি তা যদি সত্যি হয়, তাহলে এটি শহীদের রক্তের সাথে গাদ্দারি ও বেইমানির সমান। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এসময় তিনি আরও বলেন, আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী শুরু থেকে আন্দোলন আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি।

ফেনীতে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডা. শফিকুর রহমান। সোমবার বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জেলা জামায়াতের আয়োজনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান-২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, শহীদরা জাতীয় সম্পদ, তারা কোনো রাজনৈতিক দলের নয়। তাদের কাছে আমরাসহ পুরো জাতি চির ঋণী। সরকারকে বর্তমানে সকল কিছু বাদ দিয়ে আহতদের চিকিৎসায় হাত দেয়া উচিত। আমরা চাই না আমাদের আর কোনো ভাই পঙ্গু হোক। এছাড়া প্রত্যোকটি গণহত্যার বিচার কার্যকর করতে হবে। কোনো মহল জামায়াতের ধৈর্য্যের পরীক্ষা নিয়েন না, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। ৯১ ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সকলেই মর্যাদা পাবে এবং মানবিক বাংলাদেশ গঠন হবে। একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ না পাওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নিব না।

জামায়াত নেতা (সাবেক ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি) আজহারের মুক্তি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, আমরা মজলুম সংগঠন, স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। জামায়াত নেতা আজহারকে ধুঁকে ধুঁকে কারাগারে মরার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল হাসিনা সরকার।

এসময় ফেনীর ছাত্র আন্দোলনে ১২ জন নিহতের পরিবার ও প্রায় ৩৫০ আহতদের হাতে জামায়াতের কেন্দ্রীয় আমির নগদ অনুদান তুলে দেন। এর পূর্বে ফেনী সফরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকালে পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শন করেন এবং ফুলগাজীতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত শেষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31