ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের বর্তমান অবস্থা নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়ে এই বৈঠক শেষ হয় দুপুর ১টায়।
বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (অনলাইনে), গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইনে), আমির খসরু মাহমুদ চৌধুরী (অনলাইনে), সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন (অনলাইনে)।
বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। বর্তমান অবস্থায় আমরা বৃহস্পতিবার রাতে দলীয় অবস্থান জানিয়েছি। আরও যেসব সিদ্ধান্ত সেগুলো সামনে আসবে।
জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি প্রস্তাব কবে দেবে, এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, এটা বিএনপি বিএনপির মতোই দেবে। দলীয় সূত্র জানায়, বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘর-বাড়ি, স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে লন্ডন সময় ভোর সাড়ে ৫টায় দলের নীতিনির্ধরকের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান।
তিনি আরও বলেন, সাধারণত প্রতি সোমবার লন্ডন সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। আজ রেওয়াজ ভেঙে শুক্রবার লন্ডন সময় ভোর সাড়ে ৫টায় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন তিনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


