IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘পালিয়ে গিয়েও উসকানিমূলক কর্মকাণ্ড করছেন তারা’

‘পালিয়ে গিয়েও উসকানিমূলক কর্মকাণ্ড করছেন তারা’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড করছেন।

শুক্রবার নারায়ণগঞ্জে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, এরা সাড়ে ১৫ বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে। এখন তারা পালিয়ে গেছে। (ভেবেছি) আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝেমধ্যে উসকানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেরকমই একটি বক্তব্য তারা কয়েকদিন আগে দিয়েছিলেন।

তিনি বলেন, হাজার হাজার মানুষ যারা গুম-খুন হলো, তারা যখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে; সেইসময় আবার আপনারা উসকানি দেন। এটা কি বাংলার মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং, উসকানির কারণে যে পরিবেশ সৃষ্টি হবে, তার সমুদয় দায় উসকানিদাতাদেরকেই নিতে হবে।

তিনি আরও বলেন, জামায়াত যদি এ দেশের মানুষকে খেদমত করার, সেবা করার সুযোগ পায়- তাহলে তারা সর্বপ্রথম হাত দেবে শিক্ষা ব্যবস্থায়। কারণ ওইটা শিক্ষা ব্যবস্থা নেই। যারা একটু শিক্ষিত হয়েছেন, তাদের মাঝে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেট খালি করে সমস্ত অর্থ বিদেশে পাচার করে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা “চুরি-ডাকাতি-লুট করে বিদেশে পাচার করেছে”, তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার কথা বলেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31