ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
আজ মঙ্গলবার বিকেলে তিস্তা পাড়ে ৪৮ ঘন্টার তিস্তা বাঁচাও আন্দোলনের সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: আসিফ মাহমুদ
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে।’
তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ‘তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের লাখো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর দেরি সহ্য করা হবে না। সরকার যদি জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে, তাহলে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে।
৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচির শেষ দিনে আজ তিস্তা নদীর তীরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। আন্দোলনকারীরা ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।


