ধূমকেতু প্রতিবেদক,আনোয়ারা : বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করায় মাঠে নামতে বাধ্য হয়েছি। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, নিব্যাচন নিয়ে টালবাহানা করলে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে। আগের ফ্যাসিস্ট সরকার বলেছিল আগে উন্নয়ন,পরে নির্বাচনসহ অন্য কিছু। এখনো বলা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন। আপনারা শুধুমাত্র নির্বাচনকালীন সংস্কার করে দ্রত নির্বাচন দিয়ে দিন। অন্য সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে। এত ভয় কিসের,সুষ্ঠু নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে। বাকীরা বিরোধী দল হবে।
২২ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলার অবনতি,দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধসহ বিভিন্ন দাবীতে দক্ষিণ জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করেন।
দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মো. ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), মীর মো. হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক সাংসদ গাজী মো. শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. আলী আব্বাস, মিশকাতুল ইসলাম পাপ্পাা, প্রমুখ।


