ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (৩ মে) বেলা ১১ টার দিকে নগরীর রেলগেট এলাকায় রেশম কারখানায় এ সভার আয়োজন করে রাজশাহী শ্রমিক দলের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার সভাপতি জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহŸায়ক ওয়ালিউল হক রানা।
বিশেষ অতিথি ছিলেন, মুনসুর রহমান। সভা পরিচালনায় ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


