IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘সময়মতো নির্বাচন না হলে মাঠে নামবে বিএনপি’

‘সময়মতো নির্বাচন না হলে মাঠে নামবে বিএনপি’

ধূমকেতু নিউজ ডেস্ক : সময়মেতো জাতীয় নির্বাচন না হলে বিএনপি আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে। দেশের জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনই, এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই, যদি সময়মতো নির্বাচন দেয়া না হয়।’

তিনি বলেন, ‘এ দেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে—এই সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকার, দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই মাসে গণঅভ্যুত্থান ঘটিয়েছি। সফলতা অর্জন করেছি, কিন্তু সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার কাছে পাওয়ার কিছুই নাই। সংসদ সদস্য, ঠিকাদারি, লুটের টাকার ভাগ চাই না। আমরা শুধু একটা জিনিসই চেয়েছি—যারা শেখ হাসিনার আমলে রক্ত দিয়েছে, জেল খেটেছে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন—আমাদের সবার দাবি, এ দেশের মানুষের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আপনাকে (ইউনুস) সরকারে বসানো হয়েছে। কোন দিন নির্বাচন দেবেন, তা বলে দিতে অসুবিধা কোথায়? আমার মনে হয়, সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে কারো কারো শক্তি-সমর্থন জোগাড় করার জন্য। এসব টালবাহানা এ দেশে চলবে না। আমরা ভেসে আসিনি।’

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত করা, তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলব। মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তখন যদি আমাদেরকে থামতে বলেন, আমরা থামব না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই, যদি সময়মতো নির্বাচন দেয়া না হয়।’

তিনি বলেন, ‘গতকাল মিডিয়াতে দেখলাম, দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এখন তো হাসিনা নাই, এগুলো কে পাচার করল? আমরা তো প্রতিদিনই বলি—হাসিনার দোসরদের আইনের আওতায় আনা হোক।’

প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি একজন সম্মানিত ব্যক্তি। বিশ্ব দরবারে সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে। দেশের জনগণের সম্মানের ক্ষেত্রে, আপনাকে এখনই, এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31