IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানমান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
Home >> রাজনীতি >> কাটাখালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা

কাটাখালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা

ধূমকেতু প্রতিবেদক : কাটাখালি পৌরসভা বিএনপি’র উদ্যোগে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলহ্মে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেল ৫ টায় শ্যামপুর গোয়াল পাড়ার ইসমাইলের আম বাগানে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম। সভা ব্যবস্থাপনা ও সার্বিক তত্তাবধান করে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা শাখার সদস্য সচিব এবং কাটাখালি পৌর বিএনপি’র সদস্য সচিব নাজমুল হক। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম।

অন্যদের মধ্য হতে বক্তব্য রাখেন, কাটাখালি পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, বিএনপি নেতা ইকবাল, মনিরুজ্জামান দুলাল, মোস্তাফিজুর রহমান বিদ্যুত, কাটাখালি পৌর যুবদলেল আহবায়ক মাসুদ রানা। রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু হেনা।

এসময়ে উপস্থিত ছিলেন, কাটাখালি পৌর ছাত্রদলের আহবায়ক ফাইসাল আহমেদ ও সদস্য সচিব আহজালসহ বিএনপি সকল ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় কর্মীবৃন্দ।

সভায় বিপ্লবী চেতনায় বিএনপি ও এর অংগসহযোগী সংগঠন কাটাখালি পৌরসভা শাখার সকল স্তরের প্রতিনিধিরা আপোষহীন দেশ নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত রাজশাহী- ৩ পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন এর হাতকে শক্তিশালী করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেন। সেইসাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকো, কাটাখালি পৌর বিএনপির প্রয়াত আহবায়ক মরহুম মুন্তাজ আলীসহ বিএনপির সকল মৃত নেতৃবৃন্দে রুহের মাগফেরাত এবং মুসিলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930