ধূমকেতু প্রতিবেদক, তানোর : মুন্ডমালা পৌরসভার উন্নয়নের জন্য নৌকার প্রার্থী আমিনকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদার্থ আহ্বান জানিয়েছেন মানবিক চেয়ারম্যান ময়না।
তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, মুন্ডমালার উন্নয়নের জন্য সরকারী দলের প্রার্থীকে নির্বাচিত করা সকলেরই উচিৎ।
মুন্ডমালা পৌর সভায় কাংখিত উন্নয়ন আপনারা হয়তবা পাননি। তবে, আমিনকে বিজয়ী করলে আপনারা মুন্ডমালা পৌরসভায় এবার কাংখিত উন্নয়ন পাবেন।
তিনি বলেন, প্রার্থী হিসেবে আমিন একজন ভালো মানুষ, এই মানুষটিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আমিনকে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করতে পারলে মুন্ডমালা হবে একটি মডেল পৌরসভা।
মুন্ডমালা পৌর এলাকায় নৌকার পক্ষে ভোট চাইতে গিয়ে চেয়ারম্যান ময়না বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর প্রার্থী আমিনকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীকে সম্মান দিতরে পারলে অবশ্যই মুন্ডমালা হবে একটি আধুনিক পৌর সভাা।


