ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পুঠিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলা কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ৪ জানুয়ারী সন্ধ্যা ৬ টার সময় বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের ডাউন মিলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল সঞ্চালনায় করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওয়াশিম আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (২০০৮, ২০১৮ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা এছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মোহা: আসাদুজ্জামানের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাধারণ মানুষের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, পুঠিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, সাবেক ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান আ: রাকিব, সাবেক যুবদল সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মো: এরশাদ আলী, বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রায়হান সরদার হিরো সহ বিএনপির সঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ শেষে শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


