IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
Home >> রাজনীতি >> ভবানীগঞ্জে নৌকার প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

ভবানীগঞ্জে নৌকার প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে পৌর এলাকা জুড়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। এরই মধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলেছে প্রচার-প্রচারণা। ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারনা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ নেতৃত্বে পৌরসভার বিভিন্ন মহল্লা এবং বাজারে নৌকার প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডলের বিজয় নিশ্চিত করতে প্রচারণাসহ স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করা হয়েছে।

প্রচার ও মতবিনিময়ের সময় মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডল পৌরসভার উন্নয়নের জন্য আরেকবার নির্বাচিত এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের আহবান জানান তারা। এদিকে নির্বাচনী শেষ প্রচারনা এবং মটর সাইকেল শোভাযাত্রায় পৌরসভার ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ২ হাজার মটর সাইকেল, শতাধিক ব্যাটারী চালিত অটোরিক্সা এবং ভ্যান নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রচারণা অনিুষ্ঠিত হয়। শেষ সময়ের প্রচারণায় নৌকার কর্মী সমর্থক নিয়ে মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডল প্রচারণা শুরু করেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, রিয়াজ উদ্দীন আহম্মেদ, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান মাস্টার সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নৌকার কর্মী-সমর্থকবৃন্দ।

প্রচারণার পূর্ব মূহুর্তে দোয়া অনুষ্ঠিত হয়। সেই সাথে প্রচারণা শেষে ভবানীগঞ্জ নিউ মার্কেটের সামনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31