IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২
Home >> রাজনীতি >> ড. কামাল গঠনতন্ত্র বর্হিভূত কাজ করেছেন

ড. কামাল গঠনতন্ত্র বর্হিভূত কাজ করেছেন

ধূমকেতু নিউজ ডেস্ক : শফিককে উল্ল্যাহকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে গঠনতন্ত্র বহির্ভূত কাজ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে গণফোরামের স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ মুহসিন রশীদ এই কথা বলেন।

বিবৃতিতে মোহাম্মদ মুহসিন রশীদ বলেন, গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে গণফোরামের সভাপতি এক প্রশ্নের উত্তরে বলেছেন যে, অনেকেই চলে গেছে গণফোরাম থেকে, কেন চলে গেছে তিনি তা জানেন না। এই কথাটি ঠিক নয়। সাম্প্রতিককালে গণফোরাম থেকে কেউ চলে যায়নি। গণফোরামের সভাপতি তার পাশে থাকা গুটিকয়েক লোক মোকাব্বির খান, মোশতাক, শফিক উল্ল্যাহ, জানে আলমদের কু পরামর্শ ও প্ররোচনায় গণফোরামের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সংবাদ সম্মেলনে ড. কামাল দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে শফিক উল্ল্যাহকে দায়িত্ব দিয়েছেন উল্লেখ করে রশীদ বলেন, গণফোরামের গঠনতন্ত্রে সভাপতির এমন কোন ক্ষমতা নেই। গণফোরামের যে নির্বাচিত কমিটি, প্রেসিডিয়াম, স্থায়ী কমিটি, কেন্দ্রীয় কমিটি, ৫ জন নির্বাহী সভাপতি- এই সবগুলো সভাপতি তার গঠনতন্ত্র বহির্ভূত আদেশে বাতিল করে নিজের ও সাধারণ সম্পাদকের পদ বহাল রেখে গঠনতন্ত্র বহির্ভূত একটি এডহক কেন্দ্রীয় কমিটি গঠন করেন। তিনি এই সকল গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ড করেছেন মোকাব্বির খান, শফিক উল্ল্যাহ ও মোশতাকের পরামর্শে।

বিবৃতিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবে গণফোরামের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি স্টিয়ারিং কমিটি, নির্বাহী কমিটি, ২০১ সদস্য বিশিষ্ট ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটি ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষে ৩০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সকল কমিটিতেই মোকাব্বির খান, মোশতাক, শফিক উল্ল্যাহ, জানে আলম ও সেলিম আকবর অন্তর্ভুক্ত আছেন বিধায় গণফোরাম ঐক্যবদ্ধ আছে।

মুহসিন রশীদ বলেন, গণফোরাম ঐক্যবদ্ধ ছিল, আছে ও থাকবে। সাম্প্রতিক সময়ে দলের ভেতর যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা জাতীয় কাউন্সিলের মাধ্যমে অচিরে দূর হবে। আশা করছি, গণফোরামের সভাপতি বর্তমান সৃষ্ট অস্থিরতার দায়-দায়িত্ব স্বীকার করে তা নিরসনে দৃঢ় পদক্ষেপ নিবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31