IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> এক সপ্তাহের মধ্যে উপকমিটির তালিকা দেয়ার নির্দেশ ওবায়দুল কাদেরের

এক সপ্তাহের মধ্যে উপকমিটির তালিকা দেয়ার নির্দেশ ওবায়দুল কাদেরের

ধূমকেতু প্রতিবেদক : আগামী এক সপ্তাহের মধ্যে উপকমিটির তালিকা জমা দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকদের নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা জানান। এর আগে সকালে গণভবনে সভাপতিমণ্ডলীর সভায় দলীয় সভাপতি শেখ হাসিনার এ সংক্রান্ত নির্দেশনা আসে বলে জানান কাদের।

ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকরা যারা এখনও উপকমিটির তালিকা জমা দেননি, তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সঙ্গে পরামর্শ করে উপকমিটির তালিকা জমা দিতে হবে।

এছাড়াও সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ৮টি বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন- যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছাড়াও সভাপতিমণ্ডলীর সদস্যরা এসব কমিটি গঠনে দায়িত্বে থাকবেন এবং বিভিন্ন বিভাগীয় কমিটিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও থাকবেন।

তিনি বলেন, তৃণমূল পর্যন্ত দলকে পুনর্গঠন করার লক্ষ্যে যেসব জেলা ও মহানগরে সম্মেলন হয়নি, সেগুলোতে সম্মেলন করতে হবে। তবে এর আগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলনের কাজ শেষ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন- ইতোপূর্বে যেসব উপজেলা, জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে সেগুলোর কমিটি গঠন করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তালিকা জমা দেয়ার কথা থাকলেও অনেকেই দেননি। যারা এখনও দেয়নি তাদের আগামী ৭ দিনের মধ্যে চূড়ান্ত কমিটির তালিকা জমা দিতে হবে।

বিভিন্ন পর্যায়ের উপকমিটিতে ত্যাগী নেতাকর্মীদের এবং দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করছেন- এমন নেতাদের মূল্যায়ন করতে হবে উল্লেখ করে কমিটি করার সময় কোনো ভাবেই স্বজনপ্রীতি দেখানো যাবে না বলে সতর্ক করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31