IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
Home >> বিশেষ নিউজ >> রাজনীতি >> লিড নিউজ >> দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করবে আওয়ামী লীগ

দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করবে আওয়ামী লীগ

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা তিন মেয়াদে সরকার গঠন করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শক্তিশালী প্রতিপক্ষ না থাকায় রাজপথ দখলসহ রাজনীতিতে একক আধিপত্য ধরে রেখেছে দলটি। অবশ্য টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার কারণে কিছু অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে দলে। তবে তাদের বাদ দিয়ে বিভিন্ন কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলেরর সভাপতিমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক পরিস্থিতি, জেলা, মহানগর, দলের সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি, বিষয়ভিত্তিক বিভিন্ন উপকমিটি গঠনের নিদের্শনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নেতাদের হুঁশিয়ার করে পুর্ণাঙ্গ কমিটিতে যেন ১/১১ দুঃসমেয়র কর্মীরা স্থান পান সেটা নিশ্চিত করতে বলা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, আসন্ন জেলা-উপজেলা মহানগরের কমিটি গঠনের জন্য দলের নিবেদিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের করতে হবে। তার কথায় সায় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমার দুর্দিনের কর্মীরা যেন কোনোভাবেই বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ২০০১ সাল ও ১/১১ সাল পর্যন্ত যারা দলের জন্য ঝুঁকি নিয়েছেন তারা যেন সঠিকভাবে মূল্যায়ন পায় সেদিকে নজর দিতে বিশেষ নিদের্শনা দেয়া হয়েছে।

সূত্র আরো জানায়, বিভাগীয় সাংগঠনিক সফরের জন্য একজন প্রেসিডিয়াম সদস্য, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট্র সাংগঠনিক সম্পাদক, সম্পাদকম­লীর এক সদস্য এবং কার্যনির্বাহী সংসদের একজন সদস্যের সমন্বয়ে কমিটি করতে বলা হয়েছে।

এছাড়া চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ তথা দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বেড়ে গেলে দলীয়ভাবে করণীয় ও আগাম প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে। সভায় উপস্থিত প্রেসিডিয়াম সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন এবং করণীয় নির্ণয়ে পরামর্শ দেন। পাশাপাশি ৫টি উপনির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে সবাইকে কাজ করার নির্দেশনা দিয়ে নির্বাচন যাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রেসিডিয়াম সদস্যরা তাদের অভিমত তুলে ধরেন। মহামারি করোনার ধাক্কায় অর্থনীতির চাকা সচল রাখায় সরকার প্রধান শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মতিন খসরু, আবদুল মান্নান খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে প্রেসিডিয়ামের দুই সদস্য মোহাম্মদ নাসিম ও অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031