IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানমান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
Home >> রাজনীতি >> লিড নিউজ >> নওগাঁ-৬, আ.লীগ-বিএনপি-জাপাসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নওগাঁ-৬, আ.লীগ-বিএনপি-জাপাসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নির্বাচন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থীসহ ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল (জমা) দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়। আগামী ২০ সেপ্টেম্বর জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে এই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল আনুযায়ী গত ৩ সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু করে এবং ১৭ সেপ্টেম্বর বিতরণকৃত মনোনয়নপত্র জমার শেষ দিন নির্ধারণ করা হয়। এই সময়ের মধ্যে ৯ সেপ্টম্বর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী গোলাম কবির মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহ করেছেন ন্যাশনাল পিপুলস পার্টি মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, প্রকৌশলী জাহিদুল হক জাহিদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, মনোনয়ন পত্র জমার শেষ দিনে বৃহস্পতিবার দুপুর থেকে নওগাঁ জেলা ও রাণীনগর উপজেলা নির্বাচন অফিসে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কাজী গোলাম কবির এবং বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপুলস পার্টির মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী জাহিদুল হক মনোনয়নপত্র জমা দেন। এছাড়া দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন মনোনয়নপত্র জমা দেননি।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদা খাতুন জানান, ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর যাচাই-বাছাই ২৭ সেপ্টেম্বর প্রত্যাহার। এ আসনে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930