IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ভারতের তীব্র সমালোচনায় ডা. জাফরুল্লাহ

ভারতের তীব্র সমালোচনায় ডা. জাফরুল্লাহ

ধূমকেতু নিউজ ডেস্ক : হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় ভারতের তীব্র সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ভারত নজর দিয়েছে কী করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত করা যায়। তারা ষড়যন্ত্র করছে। সেজন্য তারা সব আন্তর্জাতিক নিয়মাবলী অস্বীকার করে হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে।

ডা. জাফরুল্লাহ বলেন, এভাবে চলতে পারে না। ভারতকে একটা ফাইনাল ওয়ার্নিং দেয়া দরকার। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। চলুন আমরা সবাই একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা’ ও ‘মুক্তিযুদ্ধের প্রজন্মের’ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের নতজানু পররাষ্ট্র নীতির প্রতিবাদে এ মানববন্ধন হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারত বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করতে চায়। তারা সুকৌশলে আমার দেশের দুই নেত্রীকে বন্দি করে রেখেছে। খালেদা জিয়াকে গুলশানে এবং শেখ হাসিনাকে আমলা দ্বারা আবদ্ধ করে রেখেছে। এভাবে চলতে পারে না।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকার বলে ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সস্পর্ক। অথচ ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে প্রায়শই মানুষ হত্যা করা হচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এভাবে মানুষ হত্যা হয় না। সরকারের নতজানু পররাষ্ট্র নীতিই এজন্য দায়ী।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে সমস্ত জিনিসের দাম বেড়েছে। দেশে কোনো বিনিয়োগ নেই, দেশে কোনো শিক্ষা ব্যবস্থা নেই। কোনো স্কুল-কলেজ খুলে না, বিনা পরীক্ষায় পাস। দেশের অর্থনীতির অবস্থা কী? সরকারের কাছে টাকা নেই। সরকারের প্রধানমন্ত্রী বলছেন- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কিছু টাকা দাও। সবাই বলছে রিজার্ভ থেকে কি টাকা দেয়া যায়, কেউ দেয় না কখনও। এখন কোনো কথা বলছেন না। কী করবে? তাদের কাছে টাকাই তো নেই।

তিনি বলেন, ফরিদপুরে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক মাত্র দুই বছরে দুই হাজার কোটি টাকা কামাই করেছে। ওরা চোর, ডাকাত, লুটেরা- দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠাচ্ছে। এ সরকারকে জনগণ আর চায় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31