IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি

রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি

ধূমকেতু নিউজ ডেস্ক : অগণতান্ত্রিক ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই সরকার গণমাধ্যমের উপর নতুন করে চড়াও হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন তিনি।

বুধবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি এবং তাকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিকেদের সঙ্গে সংহতি জানিয়ে ইশরাক হোসেন এসব কথা বলেন।

ইশরাক প্রশ্ন তোলেন, ‘রোজিনা ইসলামের মতো একজন সিনিয়র সাংবাদিককে শারীরিক নির্যাতন করা হয়েছে, অদ্ভুত এক মামলা দিয়ে আবার জেলেও পাঠানো হয়েছে, এসব ঘটনায় দেশের নারীবাদীরা কোথায় ছিলেন?’

অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, ‘কার কাছে আমাদের এই মুক্তি চাওয়া হচ্ছে, যাদের কাছে চাচ্ছি তারাই তো পরিকল্পিতভাবে গণমাধ্যমের কণ্ঠরোধে সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আসছেন। সেই র্নিযাতনেরই নতুন করে একটি পার্ট হলেন রোজিনা ইসলাম। বিভিন্ন অজুহাতে রুহুল আলম গাজীসহ এখনও অনেক সাংবাদিককেই সত্য বলার অপরাধে কারাভোগ করতে হচ্ছে। আর দেশ ছেড়েছেন কমপক্ষে আরও অর্ধশতাধিক।’

এসব করে সরকার তাদের অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করে ইঞ্জিনিয়ার ইশরাক। কারাগারে আটক থাকা রোজিনা ইসলাম, রুহুল আলম গাজীসহ আটক হওয়া প্রত্যেক সাংবাদিকের নিশর্ত মুক্তি দাবি করেন তিনি। সেই সঙ্গে রোজিনা ইসলামের ঘটনায় জড়িত থাকা প্রত্যেকের শাস্তিও দাবি করেন বিএনপির এই তরুণ নেতা।

গণতন্ত্র রক্ষায়, স্বাধীন গণমাধ্যম ও বাক স্বাধীনতা পুনরুদ্ধারের দাবিতে সাংবাদিকদের যেকোনো আন্দোলন-সংগ্রামে মাঠে থাকার ঘোষণাও দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ আরও অনেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31